Sylhet Today 24 PRINT

খাদিজার উপর নৃশংস হামলায় সম্মিলিত নাট্য পরিষদের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ অক্টোবর, ২০১৬

বিগত ৩ অক্টোবর সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজে ছাত্রলীগ নেতা বদরুল আলম কর্তৃক সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

বিবৃতিতে বলা হয়, প্রতিনিয়ত দেশে নারী নির্যাতন যে হারে বাড়ছে, তাতে নাট্য পরিষদ সিলেট এর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে খাদিজার ওপর হামলাকারী অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

বিবৃতিতে আরো বলা হয়, সম্মিলিত নাট্য পরিষদ বিশ্বাস করে, সুস্থ স্বাভাবিক সাংষ্কৃতিক চর্চার মাধ্যমেই কেবল সম্ভব সমাজ থেকে এই ধরনের অপকর্ম নির্মূল করা। সাথে সাথে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.