Sylhet Today 24 PRINT

বিসিবি পরিচালকের বড়লেখা ‘কোয়াব’ নেতৃবৃন্দের সাক্ষাত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বড়লেখা উপজেলার শাখার সভাপতি ছালেহ আহমেদ জুয়েল ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশা।

বুধবার (০৫ অক্টোবর) বিকেলে সৌজন্য সাক্ষাতকালে কোয়াব নেতৃবৃন্দ নাদেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ এ সময় বড়লেখার ক্রিকেটারদের সমস্যা, সম্ভাবনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। জবাবে বিসিবি পরিচালক নাদেল সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.