Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা আবেদ আলীকে লাঞ্ছিতের প্রতিবাদে আজ মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৬

হবিগঞ্জের মুক্তিযোদ্ধা আবেদ আলীকে লাঞ্ছিত ও বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ঢাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে (ছোট হল, ২য় তলা) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন শেষে দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এই সংবাদ সম্মেলন ও মানববন্ধনে ঢাকায় বসবাসরত হবিগঞ্জের বাসিন্দাসহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের উপস্থিতি কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.