Sylhet Today 24 PRINT

সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে বামাসাক\'র শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

দৈনিক সমকাল'র দিরাই প্রতিনিধি সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক) নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ শোকাতর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দিরাইবাসী সাহসী এক কলমযোদ্ধাকে হারাল যার শূন্যতা পূরণ হওয়ার নয়। টিপু সুলতানের লেখনী অনেকটা বদলে দিয়েছিল ভাটির জনপদের চেহারা। ভাটির জনপদের সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে তাকে কয়েকবার কারাবরণ করতে হয়েছিল। তার অকাল মৃত্যুতে বামাসাক শোকাহত।

বিবৃতিদাতারা হলেন কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু ও সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.