Sylhet Today 24 PRINT

ক্যান্সার আক্রান্ত অর্কের পাশে ছাত্রলীগ নেতা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সেন্টু রঞ্জন দাস অর্কের সাহায্যে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা তালুকদার (ডন)। নিজস্ব উদ্যোগে তহবিল সংগ্রহ করে যুক্তরাষ্ট্র থেকে তার চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসারত অর্কের উপস্থিতিতে মায়ের হাতে শামসুজ্জোহা তালুকদারের পক্ষে তার ভাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ তালুকদার নগদ এক লাখ টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বকুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সম্পাদক আল-আমিন রহমান।

 অর্কের চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.