Sylhet Today 24 PRINT

সম্মেলনকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ আ’লীগের মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০১৬

‘বাংলাদেশ আ’লীগের ২০তম জাতীয় সম্মেলনকে স্বাগত জানিয়ে সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে মিছিল করেছে সিলেটের বিশ্বনথ উপজেলা আ’লীগ।

বৃহস্পতিবার বাদ আছর আলহেরা শপিং সিটির সামন থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তি পথ-সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। মিছিলে উপজেলা আ’লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.