Sylhet Today 24 PRINT

নগরীর ঝর্নারপাড় এলাকায় ভুবীছড়া খনন কাজ শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্বল বলেন, আপরাদের দোয়া ও ভালোবাসায় ১৮ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। ওয়ার্ডবাসীর উন্নয়নের কাজ করা আমার মূল লক্ষ্য। নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডের উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতার কোন বিকল্প নেই। আপনাদের সহযোগিতা পেলে অসমাপ্ত সকল কাজ অচিরেই সম্পন্ন করব ইনশাল্লাহ।

তিনি ২০ অক্টোবর বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর’র নিজ উদ্যোগে নগরীর ঝর্নারপাড় এলাকায় ভুবী ছড়া খনন কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ডা. জাকারিয়া মানিক, তারু আহমদ, ঝর্ণা তরুণ সংঘের সভাপতি সাজওয়ান আহমদ,  ফেরদৌস আহমদ,আশিকুল হক, ইরাদ আহমদ, রুবেল, সায়েদ, সুয়েদ আহমদ, শফিকুল ইসলাম, আলকাছ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.