Sylhet Today 24 PRINT

কেমব্রীজ যুবলীগের সভাপতিকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৬

যুক্তরাজ্যের কেমব্রীজ শাখার যুবলীগের সভাপতি মুহিবুর রহমান দেশে এসেছেন। বৃহস্পতিবার সকালে মুহিবুর রহমান দেশে এলে সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়।

এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট মহানগর যুবলীগ নেতারা। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহব্বায়ক আলম খান মুক্তি। আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা মোঃ ওমর ফারুক, তুহিন আহমেদ, বিজয়, জিয়া, সামস, সুয়েব, সুহেল, রাজেশ, সুফিয়ান, হাসনাত, বিলাল, দুলাল, বাপ্পি সহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.