সিলেটটুডে ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৬
দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সদস্য আবুল মোহাম্মদের মাতা নূরজাহান বেগম ময়না আর নেই। তিনি সিলেট নগরীর মাছিমপুর এলাকার মৃত জহুর উদ্দিনের স্ত্রী। তিনি শনিবার রাত সোয়া আটটায় নিজ বাসায় মারা যান।
রোববার বাদ জোহর মাছিমপুর জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে আবুল মোহাম্মদের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছের সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।