Sylhet Today 24 PRINT

সাংবাদিক চয়ন জামানের অকাল মৃত্যুতে বামাসাক’র শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ অক্টোবর, ২০১৬

কুলাউড়া সাহিত্যাঙ্গনের প্রিয় মুখ, দৈনিক যুগভেরীর কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক চয়ন জামানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক) নেতৃবৃন্দ।

রোববার (২৩ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ চয়ন জামানের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।

বিবৃতিতে বামাসাক এর সভাপতি ফয়সল আহমদ বাবলু ও সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির বলেন, কুলাউড়াবাসী সাহসী এক কলমযোদ্ধাকে হারালো, যার শুন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর অকাল মৃত্যুতে বামাসাক শোকাহত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.