Sylhet Today 24 PRINT

সিকৃবির পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ম বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়।

এসময় সাধারণ সম্পাদক পদে জনাব ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জনাব আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য পদে ড. আব্দুর রাজ্জাক, পীযুষ ভট্টাচার্য ও শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ নির্বাচিত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিবারের পক্ষ হতে ভাইস-চ্যান্সেলর।

ড. আলম এক অভিনন্দন বার্তায় আওয়ামী লীগের সভাপতিসহ নতুন কমিটির সকল সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.