Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের বৃত্তিপরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি  |  ১২ নভেম্বর, ২০১৬

বিশ্বনাথে মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের ৪র্থ-শ্রেনীর বৃত্তি-পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১১নভেম্বর) দৌলতপুর ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও এমএইচ লতিফিয়া দখিল মাদ্রাসায় তৃতীয়বারের মতো মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের ওই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় ছাতক ও বিশ্বনাথের ১৮টি বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। সম্পুর্ন নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেছেন বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লন্ডনের সাপ্তাহিক পত্রিকার সাহিত্য সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী কবি শাহ শামীম আহমদ, শাহপিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও মেরিট কেয়ার একাডেমীর পরিচালক মো. মধু মিয়া। সভায় বক্তারা বলেন, মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশন ছাতক, বিশ্বনাথ ও জগন্নাথপুর অঞ্চলে শিক্ষাক্ষেত্রে গুরুত্তপুর্ন অবদান রেখে চলেছে। তাদের এ ধারা অব্যাহত রাখতে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবানও জানান তারা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আজির মিয়ার সভাপতিত্বে ও মহা-সচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়েরের উপস্থাপনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠক মকদ্দছ আলী ও হাজী মদরিছ আলী একাডেমীর প্রতিষ্টাতা পরিচালক আব্দুর রশীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট সমাজসেবক আশিক আলী, আলতাব হোসেন, কোনাউরা নোয়াগাঁও দখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছুরাব উদ্দিন, কোষাধ্যক্ষ ছমির মিয়া, মাদ্রাসার সুপার আব্দুল কাদির তালুকদার, ইউপি সদস্য ফয়ছল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, সংগঠক আব্দুল কাহার, হাফিজ আরব খান, ইউছুফ আলী, জহির উদ্দিন, ব্যবসায়ী আব্দুস সবুর, আমিনুল ইসলাম, রানু মালাকার, সিরাজ উদ্দিন, আব্দুররুপ, লালা মিয়া, হাবিুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.