সিলেটটুডে ডেস্ক | ১২ নভেম্বর, ২০১৬
গোলাপগঞ্জে ২৩ শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে ৫ম বারের মত প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মুবশ্বির আলী, সাজলু লস্কর, ব্যবসায়ী ফখরুল ইসলাম, বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আব্দুল গফফার, ইউপি সদস্য কামরান হোসেন, মতিউর রহমান তুহিন, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবী গোলাম মস্তফা, প্রবীণ শিক্ষক খলিলুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ লস্কর মিন্টু, সমাজসেবী মাসুদ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোপা পাল, মাসুদ আহমদ, ছাত্রনেতা ফরহাদ আহমদ, জহির রায়হান, হালিমুর রশিদ রাপু, হাসান জামিল, সৈয়দ সাদনান শাকিল, জিয়াউল ইসলাম, সাব্বির আহমদ।
পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক সহযোগীতা করেন আরিফ আহমদ, মিজু চৌধুরী, শাহজাহান আহমদ লিটন, রাহিন আহমদ, রাজু আহমদ, কাউসার হোসেন, নাজমুল ইসলাম শাহাদত, এমএ ফরহাদ, মাসুদুল ইসলাম, রাহিন,আনোয়ার, জাকের,মইনুল। পরীক্ষায় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শাহেদ আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সাইম আহমদ।
২৩ স্মৃতি সংসদ আয়োজিত প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় চলাকালীন সময়ে বিভিন্ন ব্যক্তি ও মহলের পক্ষ থেকে সহযোগিতা করায় সংসদের সভাপতি এমএ ওয়াদুদ এমরুল কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এদিকে সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আমন্ত্রিত অতিথি জেলা পরিষদ প্রশাসক এডভোকেট লুৎফুর রহমান উপস্থিত লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বলেন, বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাবো। তিনি ২৩ শহীদ স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, একাত্তরে কিভাবে তারা জাতির জন্য প্রাণ দিয়েছিলেন, নতুন প্রজন্ম এর মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ পাবে।
অপরদিকে কানাডা আওয়ামীলীগের সভাপতি সরোয়ার হোসেন ২৩ শহীদের স্মৃতিকে ধরে রাখতে সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণের জন্য ৪ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।