Sylhet Today 24 PRINT

শিব্বির ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৬

বাংলাদেশ ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতি খেলোয়াড় ও সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমদ।

সোমবার (১৪ নভেম্বর) ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সাধারণ সভায় তাকে সারা দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়দের সবচেয়ে বড় এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.