Sylhet Today 24 PRINT

মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৬

মিয়ানমারে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুসলিম জনতা। শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজের পর মুসলিম জনতার ব্যানারে উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, কুরুয়া, উছমানপুর খালেরমুখবাজারসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় মুসলিম হত্যাবন্ধের জোর দাবি জানানো হয়।

বক্তারা নির্বিচারে মুসলিম হত্যা চলাকালে জাতিসংঘের নিরবতার সমালোচনা করে দ্রুত হত্যা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের মুসলিম হত্যায় উদ্বেগ প্রকাশ করায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে সাহসী ভূমিকা পালনের অনুরোধ জানান।

গোয়ালাবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, বাজার বণিক সমিতির সভাপতি মিফতা রাজা চৌধুরী, মাওলানা মুনতাসিম বিল্লা জালালী, ইমাম আবদুল গফুর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.