Sylhet Today 24 PRINT

যমুনা ব্যাংকের জোনাল বিজনেস ডেভেলপমেন্ট শীর্ষক সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৬

যমুনা ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের জোনাল বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্যাংকিং খাতে সি.এস.আর এর গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় শাহজালাল উপশহরস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

যমুনা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের যমুনা ব্যাংকের ৫টি শাখার নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.