Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সংবাদ বিজ্ঞপ্তি  |  ২৫ নভেম্বর, ২০১৬

জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন কিছু এলাকায় শনিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এলাকাগুলো হচ্ছে- খোজারখলা টেকনিক্যাল রোড, স্টেশন রোড, ভার্থখলা, টার্মিনাল, কদমতলী ঝালোপাড়া, সিলেট বাইপাস, জালালপুর বিসিক এলাকা, আলমপুর ও তদসংলগ্ন এলাকা।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে মেরামত কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.