Sylhet Today 24 PRINT

সিলেটে কমরেড অজয় রায়ের স্মরণ সভা শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৬

সম্মিলিত সামাজিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি, বরেণ্য রাজনীতিবিদ কমরেড অজয় রায়ের স্মরণসভা আগামী শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে। সংগঠনটির সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় অজয় রায়ের রাজনৈতিক সহকর্মী ও প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

স্মরণসভায় সিলেটের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য সংগঠনের জেলা সভাপতি সুকেশ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক এড. তমাল চন্দ্র নাথ অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, বিগত ১৭ অক্টোবর (সোমবার) ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৯ বছর বয়সী এই রাজনীতিবিদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.