Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিলেটে মিলাদ মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০২ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সিলেটে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে জুমআ'র নামাজের পর হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.