Sylhet Today 24 PRINT

মিসবাহ‘র খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৬

কলেজ ছাত্র মিসবাহ উদ্দিন তাহা’র খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহপরান (রহ.) মাজারের প্রধান গেইট সম্মুখে শুক্রবার বেলা ৩ টায় মানববন্ধনের আয়োজন করে বিসিক শিল্প নগরীর শ্রমিক সংগঠন ও বৃহত্তর শাহপরান এলাকার সাধারণ ছাত্র ছাত্রীরা।

সাবেক ইউপি সদস্য আব্দুল মছব্বির সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ দুলালের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, মহানগর শ্রমিকলীগের অন্যতম নেতা শেখ তোফায়েল আহমদ শেপুল, যুবলীগ নেতা শাহানুর আহমদ, বেলাল আহমদ, কাওছার আহমদ, জাকির হোসেন, শ্রমিক নেতা এমদাদুল হক, শাহিন আহমদ, ফয়েজ আহমদ, জয়নুল আহমদ, শেবুল আহমদ, এমদাদুল হোসেন, ছাত্রলীগ নেতা হোসেন আলী, খালেদ বর, এনামুল হক, আব্দুল মতিন, মাহফুজ মিয়া, লিটন আহমদ, আব্দুল্লা আল নোমান, মাহবুব হোসেন, জুয়েল ইসলাম, আজাদ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে মিসবাহর খুনিদের গ্রেপ্তারের জোর দাবি জানান। মানব বন্দনে বিসিক শিল্পনগরীর শ্রমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.