Sylhet Today 24 PRINT

এডভোকেট কৃতি সুন্দর দাশের স্মরণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট কৃতি সুন্দর দাশের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২রা ডিসেম্বর) বিকালে যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির ২নং হলে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি খায়রুল হাসান।

জেলা সংসদের সাধারণ সম্পাদক বিএইচ আবিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একে.এম শামিউল আলম, যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক প্রেসিডিয়াম মেম্বার এড. মঈন উদ্দিন আহমদ জালাল, যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের প্রেসিডিয়াম মেম্বার ও মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এড. মাসুক মিয়া, সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকান্দর আলী, ন্যাপ সিলেট মহানগর কমিটির সভাপতি মো. ইছহাক আলী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার অন্যতম নেতা এড. হুমায়ুন রশিদ সুয়েব, উদীচী সিলেট জেলা সংসদের সহ সভাপতি মাধব রায়, খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. অশোক পুরকায়স্থ, সিনিয়র আইনজীবী গৌর বিকাশ চৌধুরী, এড. মোস্তফা দেলোয়ার আল আজহার, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য এড. পিনাক রঞ্জন দেবনাথ, যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাস খোকন, যুব ইউনিয়ন সিলেট জেলার অন্যতম নেতা এড. মনির উদ্দিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সপ্তর্ষী দাস, প্রয়াতের বড় ভাই বিজলী প্রসাদ দাস, রন্টু পুরকায়স্থ প্রমুখ।

সভায় বক্তারা এড. কৃতি সুন্দর দাশের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং তার অকাল মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভার শুরুতে এড. কৃতি সুন্দর দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার স্মরণে স্মরণিকা প্রকাশ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.