Sylhet Today 24 PRINT

সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৬

সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। সিলেটের বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেট বিভাগের আয়োজনে শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে উভয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব।

প্রাথমিক শিক্ষা সিলেটের বিভাগীয় উপ পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সৈয়দ আমিনুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, কার্যনির্বাহী কমিটির সদস্য বিজিত চৌধুরী।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, মোহন লাল দাস, আলী আহসান, শাহাবুদ্দিন, মো. মোস্তাকিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, মো. রোমান মিয়া, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেফালী বেগম, শাহজাদী খানম, গণেশ পাল দীপু, মোবারক হাসনু, বিপ্লব পুরকায়স্থ, আতাউর রহমান প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.