Sylhet Today 24 PRINT

সিলেটে প্রবীণ হিতৈষী সংঘের সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় শাখার মাসিক সভা শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহীউদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংঘের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, লেঃ কর্নেল (অবঃ) আতাউর রহমান পীর, এডভোকেট চৌধুরী আতিকুর রহমান, এডভোকেট শামীম হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মোঃ বশির উদ্দিন, সৈয়দ মুসলিম আলী প্রমুখ।

সভায় বিভাগীয় প্রবীণ নিবাসের জমির উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.