Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৬

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মেয়েদের মধ্যে সদর উপজেলার সৈয়দ আরজুমন্দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বিজয়ী হয় এবং ছেলেদের মধ্যে জৈন্তাপুর কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে বিজয়ী হয়।

প্রাথমিক শিক্ষা সিলেটের বিভাগীয় উপ পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্য থেকে জাতীয় দলের আগামী দিনের খেলোয়াড় গড়ে উঠবে। দেশের সুনাম তোমরাই ধরে রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। বক্তব্য রাখেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, টুলটিকর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মোহন লাল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মুন্তাকিম, মহি উদ্দিন আহমদ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. আনিসুজ্জামান ভূইয়া, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন গণেশ পাল দীপু, গোলাম বর হাসনু, বিপ্লব পুরকায়স্থ, মোবারক হোসেন, শেফালী বেগম, মোহাম্মদ আব্দুর রব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোমান মিয়া, সুভাষ চক্রবর্তী, মনিটরিং অফিসার দিলওয়ার হোসেন প্রমুখ।

চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথের পরিচালনায় খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.