Sylhet Today 24 PRINT

এমসি কলেজের ইংরেজি বিভাগের বনভোজন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৬

সিলেট এমসি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের বার্ষিক বনভোজন ৩ ডিসেম্বর সম্পন্ন হয়েছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ড্রিমল্যান্ড পার্কে বনভোজনের অায়োজন করা হয়। প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী সহ উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বনভোজন শেষে অায়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সমাপনী বক্তব্য রাখতে গিয়ে সাবেক ইংরেজি বিভাগের চেয়ারম্যান হারুন রশিদ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষা মূলক কা্র্যক্রমে এগিয়ে অাসার পরামর্শ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.