Sylhet Today 24 PRINT

মানবাধিকার দিবসে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির সভা

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক সভা শনিবার (১০ ডিসেম্বর) সোসাইটির আম্বরখানাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি মো. জিল্লুর রহমান জিলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা অয়েছ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সোসাইটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হক তালুকদার সৌরভ।

সভায় বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি মো. হেলাল উদ্দিন, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক জলিলুর রহমান, প্রচার সম্পাদক মিন্টু কুমার ঘোষ, রোটা. মারুফ আহমদ, সোসাইটির মহানগর শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আপন, আবু তাহের, সোসাইটির জেলা শাখার সদস্য ডা. সেপি বেগম, ডা. মুসলিমা আক্তার, দিলরুবা আক্তার, আবুল হোসেন দীপু প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.