Sylhet Today 24 PRINT

সিলেটে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত আম্বরখানা সালুটিকর শাখার ডাকা বিশেষ সভা শনিবার (১০ ডিসেম্বর) বিকালে আম্বরখানাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আম্বরখানা শাখার সভাপতি সৈয়দ জুবের আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন খাঁনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি মুহিবুর রহমান, সম্পাদক মো. রফিকুল ইষলাম, সহ সম্পাদক মোস্তাক খান, সদস্য মো. ওয়াসিম আহমদ, মো. ইদন মিয়া, মো. হারুন মিয়া।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আম্বরখানা শাখার সভাপতি চুনু মিয়া, সহ সভাপতি নিজাম উল্লা মিয়া, মালেক মিয়া, জয়নুল মিয়া, মুশাহিদ মিয়া, রতন মিয়া, টুকের বাজার শাখার সাবেক সভাপতি মনফর মিয়া, সাহেব বাজার স্টুপিজের নুরুল ইসলাম, মনজু মিয়া, সালুটিকর শাখার সভাপতি লতিফ আলী, এয়ারপোর্ট শাখার সভাপতি নজরুল মিয়া, মো. নুরুল মিয়া, কোম্পানীগঞ্জ শাখার সভাপতি আলাল মিয়া, টুকের বাজার শাখার সভাপতি হাসিম মিয়া, ভোলাগঞ্জ শাখার সহ সভাপতি আসাদুজ্জামান বয়তুল্লাহ, হাদার পুর শাখার সভাপতি আলী, বাইটিলা শাখার সভাপতি রাজা মিয়া প্রমূখ।

সভায় বক্তারা, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না দেওয়া পর্যন্ত ধর্মঘট চালানোর জন্য শ্রমিকদের উদ্দেশ্যে আহ্বান জানান। তাছাড়া কোম্পানীগঞ্জ, সালুটিকর, হাদারপার, সাহেব বাজার, ভোলাগঞ্জ দারার বাজার, টুকের বাজার, শারপিন, আমরবাড়ি সহ সকল রোডে অটোরিক্সা সিএনজি চলাচল বন্ধ থাকারও আহ্বান জানান। অটোরিক্সা চালক গিয়াস উদ্দিনের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারে করে আইনের আওতায় আনার আহবান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.