Sylhet Today 24 PRINT

সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্টর্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্টর্স এসোসিয়েশনের কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ এসোসিয়েশনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ রফিকুল হক এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রশিদ ও সত্যেন্দ্র কুমার পাল।

নির্বাচনে বিজয়ী হন- সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ আশিকুর রহমান, সহ সভাপতি ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ খান, সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক এস এম শাহজাহান, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক এম কামরুল হাসান, কার্যকরি সদস্য আবু বক্কর সিদ্দিক, সাইদুর রহমান আলী, কবির আহমদ, মোঃ শফিক মোল্লা, শেখ মোঃ নজরুল ইসলাম, আব্দুল কাদির খছরু, মঈন উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.