Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী দিবসে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৪ ডিসেম্বর, ২০১৬

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, দপ্তর কমান্ডার নিলকান্ত সিংহ, মঈন উদ্দিন রফিক, মুক্তিযোদ্ধা সন্তান জাভেদ হোসেন ময়না, ছিফত আলী, ফিরুজুল হক, দেওয়ান তায়েফ হোসেন চৌধুরী, গুলজার মিয়া, প্রনব জ্যোতি পাল ও দেবব্রত চৌধুরী লিটন।

এর আগে দিবসের সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.