Sylhet Today 24 PRINT

হোটেল স্টার প্যাসিফিকে গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য ছাড়

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

গ্রামীণফোন স্টার গ্রাহকরা এখন থেকে সিলেটের হোটেল স্টার প্যাসিফিকে রুম রেন্টের ওপর ৫০% এবং খাবারের উপর ১০% ছাড় উপভোগ করতে পারবেন। ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত এই ছাড় উপভোগ করা যাবে।

গ্রাহকদের উন্নত সেবাদান ও বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে গ্রামীণফোন এবং হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষ সম্প্রতি হোটেল স্টার প্যাসিফিকে এ সংক্রান্ত একটি চুক্তিস্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সার্কেল মার্কেটিং হেড আব্দুল্লাহ আল মাহমুদ এবং হোটেল স্টার প্যাসিফিকের মার্কেটিং এবং ফাইনান্সের পরিচালক সালেহিন এফ নাহিয়ান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.