Sylhet Today 24 PRINT

আদালতের রায়ে বৈধ হলো স্বপন বর্মনের মনোনয়ন পত্র

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৬

আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন সিলেট জেলা পরিষদ নির্বাচনের ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী স্বপন বর্মন।

স্বপন জানান, সিলেট জেলা পরিষদ নির্বাচনেরসদস্য প্রার্থী হতে গত ১ ডিসেম্বর মনোয়নপত্র দাখিল করেন তিনি। গত ৩ ডিসেম্বর প্রার্থীতা যাচাইবাচাই কালে তাঁর মনোনয়পত্র বাতিল হয়ে যায়। পরবর্তীতে ৬ডিসেম্বর জেলা পরিষদ নিবার্চনের আপিল কর্তৃপক্ষ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর কাছে পুনঃবিবেচনার আপিল করলে ৮ ডিসেম্বর তা নামঞ্জুর হয় ।

পরবর্তিতে হাইকোর্টে রিট আপিল করে গত বৃহস্পতিবার তাঁর মনোয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনে স্বপন বর্মনের প্রতীক বালতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.