Sylhet Today 24 PRINT

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নগরীর দরগাহ গেইটের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির চেয়ারম্যান মুজিবুর রহমান স্বাধীনের সভাপতিত্বে শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমিতির সদস্য আহমেদ মাসুদ হায়দার জালালাবাদী।

সভার প্রথমেই বিগত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত সমূহ অনুমোদিত হয়। পরে সমিতির সেক্রেটারি মুহাম্মদ বিন আব্দুর রশীদ বার্ষিক কার্যবিবরণী ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সমিতির কোষাধ্যক্ষ তারেক হাসান বিগত ২০১৫-২০১৬ অর্থবছরের অডিট রিপোর্ট এবং ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

এছাড়া সভায় সিলেটের কম্পিউটার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন বিষয় আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য জয়নুল আখতার চৌধুরী, সাবেক চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এসএমজি কিবরিয়া, সাবেক কোষাধ্যক্ষ পার্থ চৌধুরী, সাধারণ সদস্য মুতাহির উল্লাহ, মামুর রশীদ প্রমুখ।

নৈশ ভোজ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.