Sylhet Today 24 PRINT

সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অর্থমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৬

সিলেট সদর-১ আসন এর জাতীয় সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নের গরিব-দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে উপজেলার জালালাবাদ, হাটখলা, খাদিমনগর, খাদিমপাড়া, টুলটিকর, মোগলগাও, টুকেরবাজার ও কান্দিগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে এই কম্বল হস্তান্তর করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর পক্ষে জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত প্রফেসর এমিরেটাস ড একে আব্দুল মোমেন এই কম্বল হস্তান্তর করেন।

এসময় সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগ সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামীলীগ নেতা সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ডাক্তার আরমান আহমদ শিপলু, মহানগর যুবলীগ আহ্বায়ক আলম খান মুক্তি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ, মহানগর আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, মোগলগাও ইউপি চেয়ারম্যান মো হীরণ মিয়া,  জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারন সম্পাদক এম রায়হান চৌধুরী সহ সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.