Sylhet Today 24 PRINT

সিলেট থেকে সাইক্লিং করে কক্সবাজার যাত্রা ছয় তরুণের

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৬

বৃহস্পতিবার রাত ৯ টায় সিলেট থেকে কক্সবাজারের পথে যাত্রা শুরু করলো সিলেট সাইক্লিং কমিউনিটির ছয় সদস্য। তারা বৃহস্পতিবার রাতে যাত্রা শুরু করে সাইক্লিং করে পৌছবেন চিটাগাং তারপর কক্সবাজার। সেখানে দুইদিন অবস্থান করে টেকনাফ গিয়ে তারপর ফিরবেন সিলেটে।

সদস্যরা হলেন নুরুল করিম মজলু,মোহাম্মদ ফয়েজ জামান,মোহাম্মদ আবু সালেহ,আশরাফুল রাজা, রাজু আহমেদ,শাফি চৌধুরী। তারা সুস্থ ও সফলভাবে সাইক্লিং ট্যুর সম্পন্ন করার জন্যে সকলের দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.