Sylhet Today 24 PRINT

বড়লেখায় ব্লাড ডোনেট ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন

বড়লেখা প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন ব্লাড ডোনেট ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার রাতে পৌরশহরস্থ ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-পৌরসভার প্যানেল মেয়র ও ব্লাড ডনেট ক্লাবের উপদেষ্টা তাজ উদ্দিন, ক্লাবের উপদেষ্টা আব্দুর রহিম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মো. নুরুল ইসলামকে পুনরায় সভাপতি ও মো. জসিম উদ্দিন জামীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন- সহসভাপতি বদরুল ইসলাম বদর, মো. আসলাম উদ্দিন, কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. মিসবাহ উদ্দিন, কামরুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, সহসাংগঠনিক খাইরুল ইসলাম মামুন, আশিষ দাস, প্রচার সম্পাদক রুহুল আমিন রুহেল, সহপ্রচার সম্পাদক কমল দেব, সুজন আহমদ, সুমন আহমদ, অর্থসম্পাদক রেজাউল হক, অফিস সম্পাদক নুরুল হাসান, সহঅফিস সম্পাদক হিফজুর রহমান, জাকির হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রেদওয়ান হোসেন জাহাঙ্গীর, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমদ, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক মঞ্জুর আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.