সিলেটটুডে ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৬
সাংস্কৃতিক সংগঠন চারুবাক এর ২০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে চারুবাক।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চারুবাকের মুখ্য পরিচালক জ্যোতি ভট্টাচার্য এবং উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদা নাসরিন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ।