Sylhet Today 24 PRINT

সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির সভা সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় এ সভা সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী। উক্ত সভায় সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০১৬ আগামী ২৭ জানুয়ারি ২০১৭ ইং তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে শুভারম্ভ হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত প্রতিযোগিতা ফ্ল্যাট লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, গোলাম জাবির চৌধুরী জাবু, নুরে আলম খোকন, এনামুল হক মুক্তা, মাহমুদ হোসেন শাহীন, মিলন খান বাদশাহী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ দুলাল হোসেন, আব্দুল আলীম, হাবিবুর রহমান ফয়ছল, গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, খালেদ আহমদ খুকু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.