Sylhet Today 24 PRINT

লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে সিলেটের খাদিমনগর এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের অধীনস্থ সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারি লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন ডাক্তার আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট প্রফেসর ডা. এমএ গফফার, বিগ্রেডিয়ার মো. জুবায়ের সিদ্দিকী, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডাক্তার মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, লায়ন্স ক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ এম এ কাইয়ুম, সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দের প্রশিক্ষক মো.দেলওয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.