Sylhet Today 24 PRINT

খাদিমনগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে প্রথম শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) পশ্চিম মংলিপাড় তরুণ যুব সমাজের উদ্যোগে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন হয়।

মিজানুর রহমান সালমানের সভাপতিত্ব ও গোলাম আজম জয় এবং শফিকুর রহমান মুকুলের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট টেনিস ক্লাবের সহ সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এইএমএ মালিক ইমন, সুনু মিয়া, মানু মিয়া, দিলোয়ার হোসেন চৌধুরী, আরিফ সাইদুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরী। সিলেট থেকে ভালো খেলোয়াড় সৃষ্টিতে এসব টুর্নামেন্ট সহায়ক ভূমিকা রাখবে। তাই এ টুর্নামেন্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমি সিলেটের খেলাধুলার উন্নয়নে সব সময় সব রকমের সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখব১। ভালো খেলোয়াড় সৃষ্টিতে প্রশিক্ষণের জন্য সবরকমের সহযোগিতা করে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.