Sylhet Today 24 PRINT

সিলেটে বিসিএস শিক্ষা সমিতির মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেটের এমসি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এমসি কলেজ ইউনিট সভাপতি অরুণ চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোছাদ্দেক হোসেন খানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ড. সৈয়দ মুয়াজ্জেম হেসেন, সিলেটের সভাপতি সহযোগি অধ্যাপক ইসরাম উদ্দিন, মাউসি সিলেট অঞ্চলের পরিচালক প্রতাপ চন্দ্র চৌধুরী, সহকারি অধ্যাপক হেলাল উদ্দিন, প্রভাষক দিলীপ চন্দ্র রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে কলেজ জাতীয়করণ করার দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.