Sylhet Today 24 PRINT

সিলেটে এনা পরিবহনের নিজস্ব কাউন্টারের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

সিলেটে এনা পরিবহণের নিজস্ব ভবন ও কাউন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৫টায় এ উপলক্ষে কদমতলী বাস স্ট্যান্ডের নিজস্ব ভবনে দোয়া পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, এনা পরিবহণের স্বত্বাধিকারী খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক ফেডারেশনের সহ-সভাপতি মো. হিরু, সিলেট জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদের চেয়ারম্যান ফলিক মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, নাজিম উদ্দিন লস্কর, আলম খান মুক্তি, ট্রাক ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সালাম মিয়া, আজিজুর রহমান চৌধুরী, সামসুল হক মানিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.