Sylhet Today 24 PRINT

কারাগারে আটক ছাত্রদল নেতাদের মুক্তি দাবি জেলা ও মহানগর বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৭

ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওলীউর রহমান ওলী’র নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

অবিলম্বে ছাত্রদল নেতা নাচন, স্বপন ও ওলী সহ কারাগারে আটক সকল দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, অবৈধ বাকশালী সরকার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতেই নিবেদিত প্রাণ জিয়ার সৈনিকদের মিথ্যা মামলা গ্রেপ্তার ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করছে। সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে জিয়ার সৈনিকরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবেই। অবিলম্বে ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন, এমদাদুল হক স্বপন ও ওলীউর রহমান ওলী সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.