Sylhet Today 24 PRINT

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষকদের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৭

বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতি এবং গনতান্ত্রিক শিক্ষক পরিষদের বিভিন্ন পদে  নির্বাচিত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের  শিক্ষকদের বৃহস্পতিবার দুপুর ২ টায় অনুষদের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।     

উল্লেখ্য, শিক্ষক সমিতির  সহসভাপতি  হিসেবে ড. মো. আলতাফ হোসেন (সহযোগী অধ্যাপক),  শিক্ষক পরিষদের সাধারন সদস্য  হিসেবে  প্রফেসর  ড. পিযূষ কান্তি সরকার, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সহ সাধারণ সম্পাদক হিসেবে প্রনজিত কুমার দাশ (সহকারী অধ্যাপক), গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে  ফাহমিদা ইসহাক(সহকারী অধ্যাপক) নির্বাচিত হন।  

এঁরা নির্বাচিত হওয়ায় তাহমিদ ইমরানের উপস্থাপনায়  অনুষদের গ্যালারিতে এক  আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শিক্ষকরা ছাত্র রাজনীতির বিভিন্ন দিক  নিয়ে শিক্ষার্থীকের উদ্দেশ্যে  তুলে ধরেন।  

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা  এম.তানভির ইসলাম, সায়েম আহমেদ, তৌফিক আহমেদ, তাহা সাবান রাজ,  রাজু কুমার কানু,  মাহদী মোহাম্মদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.