Sylhet Today 24 PRINT

বড়লেখা সিটি স্কুলের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি  |  ১৩ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “বড়লেখা সিটি স্কুল”। (১২ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে স্কুলটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

উদ্বোধন শেষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সিটি স্কুলের চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবক আবু হাসান জুনাই’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, রেজাউল করিম, স্কুলের শিক্ষক মো. ইমদাদুল হক ইমন প্রমুখ। উল্লেখ্য, স্কুলটিতে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.