Sylhet Today 24 PRINT

সিলেটে শীতকালীন ভলিবল সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ জানুয়ারী, ২০১৭

জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি, বকুল অঞ্চল সিলেট আয়োজিত ৪৬তম শীতকালীন ভলিবল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আব্দুল মতিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আহমদ।

এ ভলিবল প্রতিযোগিতায় ছাত্রীদের মধ্যে চট্টগ্রাম উপ অঞ্চলকে হারিয়ে সিলেট উপ অঞ্চল বিজয়ী হয় এবং ছাত্রদের মধ্যে চট্টগ্রাম উপ অঞ্চলকে হারিয়ে কুমিল্লা উপ অঞ্চল বিজয়ী হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.