Sylhet Today 24 PRINT

রুহুল আনাম চৌধুরী কর্মজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মনোনিত

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৫ জানুয়ারী, ২০১৭

আওয়ামী কর্মজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মনোনিত হয়েছেন এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু।

শনিবার (১৪ জানুয়ারি) কর্মজীবীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় তাকে সাধারণ সম্পাদক হিসাবে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা বাবু সতিশ চন্দ্র রায় ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম আজম খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.