সিলেটটুডে ডেস্ক | ১৫ জানুয়ারী, ২০১৭
সিলেট নগরীর বন্দরবাজারের ওরিয়েন্টাল শপিং সিটির নিচ তালায় ‘ক্লাব ৩৬ টেলিকম’ নামের একটি মোবাইলের শো-রুমের উদ্বোধন হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় এই মোবাইল শো-রুমের উদ্বোধন হয়। স্যামসাং, অপ্পো, ওয়ালটন, সিম্ফনি, শিয়াওমি ব্রান্ডের নিত্য নতুন মোবাইল ও বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিস দিয়ে সজ্জিত করা হয়েছে এই শো-রুম।
ক্লাব ৩৬ টেলিকমের স্বত্বাধিকারী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ওরিয়েন্টাল মার্কেটের সভাপতি আবদুল হাদী পাবেল, সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক হারিছ উদ্দিন, প্রচার সম্পাদক কিরণ দেবনাথ, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, ২২ নং ওয়ার্ড কমিশনার সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত চৌধুরী, মাহাতাব মিয়া, শিহাব লিপু, সাহেদ কবির প্রমুখ।
ক্লাব ৩৬ জেন্টস পার্লারের স্বত্বাধিকারী মুজিবুর রহমান চৌধুরী ও কবির আহমেদ চৌধুরী বলেন, সকল শ্রেণির মানুষের সাধ্যের মধ্যে পছন্দের মোবাইল সেট পাবেন আমাদের এই শো-রুমে। তাছাড়া আমরা উল্লেখিত ব্র্যান্ডের চার্জার, হেডফোন ও বিভিন্ন ডিজাইনের মোবাইল কাভারও রেখেছি।
ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে ভবিষ্যতে অন্যান্য ব্র্যান্ডের মোবাইলও নিয়ে আসা হবে বলে জানান তারা।