Sylhet Today 24 PRINT

জাফলং পাথর কোয়ারি চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৭

উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক জাফলং পাথর কোয়ারি চালুর দাবিতে সিলেটের জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (১৬ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন’র মাধ্যমে সিলেটের জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, জাফলং ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক লিলু মিয়া, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন সরবরাহকারী শ্রমিক সমিতির সভাপতি শহিদ মিয়া প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.