Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের দশঘর এনইউ হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী ২১ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৭

সিলেটের বিশ্বনাথের দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২১ জানুয়ারি থেকে ৩দিন ব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে সোমবার (১৬জানুয়ারি) বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে একটি প্রচার র‍্যালী বের করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রচার র‍্যালীটি উপজেলার মাছুখালী বাজার হয়ে ছালিয়া-নোয়াগাঁও এবং সাড়ইল গ্রাম প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে শিক্ষার্থীরা ছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল হক সরকার, অঞ্জনা মধূ, খাবিরুল ইসলাম, স্নেহাংশু সরকার, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.