Sylhet Today 24 PRINT

স্কুল ক্রিকেটে ৯৫ রানে জয় পেয়েছে ওসমানী মেডিকেল হাইস্কুল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭” (সিলেট জেলা) এর সোমবারের (১৬ জানুয়ারি) খেলায় ওসমানী মেডিকেল হাই স্কুল ৯৫ রানে পাঠানটুলা দ্বি-পাক্ষিক হাই স্কুলকে হারিয়ে বিজয়ী হয়েছে।

পাঠানটুলা দ্বি-পাক্ষিক হাই স্কুল টসে জিতে ওসমানী মেডিকেল হাই স্কুলকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ওসমানী মেডিকেল হাই স্কুল ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে । দলের পক্ষে সুজন ৯৬ রান, আব্দুল্লাহ ৬২ রান, নাহিদ ৪১ রান ও হাফিজ ৩৯ রান সংগ্রহ করে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক হাই স্কুল এর পক্ষে আহাদ ও রাজু ২টি করে জামিল ১ উইকেট লাভ করে।

জবাবে পাঠানটুলা দ্বি-পাক্ষিক হাই স্কুল ৪৩.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলের পক্ষে নিশাদ ৪২ রান ,জনি ৩৯ রান, ও আজিম ৩৫ রান সংগ্রহ করে। ওসমানী মেডিকেল হাই স্কুল স্কুল এর পক্ষে রেদওয়ান ৩ উইকেট তাসিন ২ উইকেট এবং ফাহিম, আব্দুল্লাহ ও মাহিন ১ টি করে উইকেট লাভ করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওসমানী মেডিকেল হাই স্কুল এর খেলোয়াড় সুজন।

১৭ জানুয়ারি ২০১৭ দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এর মধ্যকার খেলা সকাল ৯ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগের জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন স্কুল ক্রিকেট কমিটির আহবায়ক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.